বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
শিক্ষা

ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন খুকৃবি উপাচার্য আসাদুজ্জামান সরকার

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মর্যাদাপূর্ণ খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।

দেশের উচ্চশিক্ষা খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ এ দায়িত্বে তাঁকে মনোনীত করায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসানের মেয়াদ পূর্ণ হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হিসেবে প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারকে ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ২৮ জুলাই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে তাঁর মনোনয়নকে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান মর্যাদা ও অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইউজিসির প্রাতিষ্ঠানিক কাঠামো অনুযায়ী, কমিশনে একজন চেয়ারম্যান, পাঁচজন পূর্ণকালীন সদস্য এবং নয়জন খণ্ডকালীন সদস্য দায়িত্ব পালন করেন। খণ্ডকালীন নয় সদস্যের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মধ্য থেকে পর্যায়ক্রমে তিনজন, অধ্যাপক ও ডিনদের মধ্য থেকে তিনজন এবং সরকার মনোনীত তিনজন সদস্য অন্তর্ভুক্ত হন।

বর্তমানে ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মামুন আহমেদ।

প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হওয়ায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, ইউজিসির এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে প্রফেসর ড. আসাদুজ্জামান সরকারের অভিজ্ঞতা ও নেতৃত্ব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে নতুন ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের কৃষিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নেও তাঁর অবদান আরও বিস্তৃত হবে বলে তারা আশা করছেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493