বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা ● নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ● ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের ● ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
খুলনা বিভাগ

জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবি, খুলনায় জামায়াতের গণমিছিল

খুলনা ব্যুরো:

আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য এখনও পূর্ণ বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে।

শনিবার বিকেলে খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকার বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের পর একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।

মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেই আন্দোলনের চেতনা ধারণ করেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনগণের প্রত্যাশা উপেক্ষা বা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তার রাজনৈতিক দায় সরকারকেই বহন করতে হবে। সময় থাকতে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে কার্যকর সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দলটি কোনো আপস করবে না। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম। এতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, মিম মিরাজ হোসাইন, ছাত্রশিবিরের মহানগর সভাপতি রাকিব হাসানসহ মহানগর ও বিভিন্ন থানা এবং উপজেলার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রেখে সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি সার্বজনীন আন্দোলন। এটি কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; বরং বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই ছাত্র-জনতা রাজপথে নেমেছিল।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের ছয়টি মৌলিক কাঠামো সংস্কারের লক্ষ্যে কমিশন গঠন করা হয়। দীর্ঘ আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল ১৬৬টি সংস্কার প্রস্তাব উত্থাপন করে এবং ৮৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। পরে সংসদ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয় এবং রাষ্ট্রপতির আদেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। তবে সরকার সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রমে প্রত্যাশিত ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক অস্পষ্টতা ও মতপার্থক্য এখনও রয়ে গেছে।

সমাবেশ শেষে একটি গণমিছিল নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়, পাওয়ার হাউস মোড়, ফেরিঘাট মোড় অতিক্রম করে ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493