বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা ● নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ● ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের ● ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
সারাদেশ

পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কের সেক্রেটারি তোহা হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা মুন্সি হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের নেতারা।

রোববার (২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া আদালত গেট মহাসড়ক এলাকায় পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

বক্তারা বলেন , ৩১ আগষ্ট  শুক্রবার গভীর রাতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর নতুন বাড়ি এলাকায় কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহাকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।  মানববন্ধনে বক্তব্য রাখেন  পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর, মো. আইযুব, বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী, সাবেক সহ সভাপতি  মুহাম্মদ, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ  করিম,নজরুল ইসলাম শওকত, সুকান্ত চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, মোহাম্মদ তোহা মুন্সি  একজন সাধাসিধা মানুষ ছিলেন। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের  সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493