রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। এই হারের ফলে এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ। তবে হারের পর ৭ ম্যাচে ৩ জয়, ৩ হার ও ১ ড্রয়ে ৪৭.৬২ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে এসেছে টাইগাররা।

বাংলাদেশের এই অবনতিতে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। ১১ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ৫১.৫২ শতাংশ।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের আগ পর্যন্ত ১২ ম্যাচে ৯ জয় ও ৩ হারে তাদের পয়েন্ট ৭৫ শতাংশ। ৬ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

অন্যদিকে ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

পয়েন্ট টেবিলের ষষ্ঠ থেকে নবম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ১৬ ম্যাচে ৩৮.৫৪ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইংল্যান্ড। শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ম্যাচে ৩৩.৩৩ শতাংশ। ১৩ ম্যাচে ২৬.৯২ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। আর ৯ ম্যাচে মাত্র ৪.৬৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরও পয়েন্ট তালিকায় অবস্থানের পরিবর্তন হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তবে ক্যারিবীয়দের পয়েন্ট বেড়েছে ৬.০৯ শতাংশ। ম্যাচটির আগে ১২ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ২০.৮৩ শতাংশ।

সিরিজের প্রথম টেস্টে হারের ফলে বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে পরবর্তী ম্যাচে ভালো ফল করার বিকল্প নেই টাইগারদের।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581