রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
রাজনীতি

১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক:

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারের প্রতি অতীতের রাজনৈতিক নির্যাতনের ইতিহাস স্মরণ রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ‘১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়।’

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের শাসনধারার প্রতিফলন দেখা যাচ্ছে।

শফিকুর রহমান বলেন, ‘আমরা তো নতুন কিছুই দেখছি না। আগের ফ্যাসিস্ট যা করে গেছে, এখন হুবহু ফটোকপি আপনারা করছেন। বিরোধী দলের ওপর দমন-পীড়ন আপনারাও আগের মতোই করছেন।’

তিনি দাবি করেন, দেশের বিপুলসংখ্যক মানুষের মতামত যথাযথ গুরুত্ব পাচ্ছে না। তাঁর ভাষায়, ‘৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করছেন? ১৯৭০ সালের নির্বাচনের ফল অগ্রাহ্য করার পরিণতিতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল।’

বক্তব্যে অতীতের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘১৯৯৬ সালের নির্বাচন নিয়ে মাঝেমধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়। অথচ ১৯৯১ সালে আমাদের নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাঁর অভিযোগ, সাংবিধানিকভাবে নিরপেক্ষ থাকার কথা থাকলেও নির্বাচন কমিশনে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হয়েছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581