রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
রাজনীতি

মিরপুরের হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই: এমরান সালেহ প্রিন্স

রাজনীতি ডেস্ক:

রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবাকেন্দ্র ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্মমহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তবে এ ঘটনায় দলটি ক্ষুব্ধ ও বিব্রত।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরু বাজারে মাদকবিরোধী যুবসমাজ আয়োজিত সুপারস্টার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা থেকে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ‘বিএনপির চাঁদাবাজি ও দখলবাজি’ হিসেবে প্রচার করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। তবে বিএনপি এতে জড়িত নয়। জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপি অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, মিরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। দায়িত্ব পালনে কোনো দুর্বলতা, উদাসীনতা বা গাফিলতি থাকলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

দুই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, অপরাধের দায় প্রমাণ ছাড়া বিএনপির ওপর চাপানো যাবে না। তবে বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না।

এমরান সালেহ প্রিন্স বলেন, হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। কোনো অজুহাতে কোনো ঘটনার অপরাধীকে বিএনপি আড়াল করতে চায় না।

তিনি বলেন, ‘বিএনপি সরকারের থাকার সময়ে মিরপুরে দুঃখজনক ঘটনা ঘটেছে, এ জন্য বিএনপি দুঃখিত। বিএনপি জনগণের কাছে জবাবদিহি করে বলেই অপরাধীদের চিহ্নিত করছে। ঘটনার সময় নির্লিপ্ত থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে বিএনপির অবস্থান।’

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনাকে ‘বিএনপির চাঁদাবাজি বা দখল’ হিসেবে যে প্রচার করা হয়েছে, তা বানোয়াট ও ভিত্তিহীন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারিত হওয়ার আগে বিএনপিকে দায়ী করা দুরভিসন্ধিমূলক।

ঘটনার পরপরই যাচাই-বাছাই না করে শুধু ভিউ বাড়ানোর জন্য বিএনপির বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটরের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন ও মনিরুজ্জামান স্বাধীন, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফসহ ক্রীড়া সংগঠকেরা বক্তব্য দেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581