রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
রাজনীতি

নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতির অভিযোগ এনসিপির

রাজনীতি ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিএনপি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও সদস্যসচিব আখতার হোসেন এমপি। একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতা দমনে ব্যর্থতার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপানোর অপচেষ্টারও নিন্দা জানিয়েছেন তারা।

মঙ্গলবার দেওয়া এক যৌথ বিবৃতিতে এনসিপির দুই নেতা বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারীর প্রকৃত বক্তব্য ছিল ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’

এনসিপির নেতাদের দাবি, নিজেদের ব্যর্থতা আড়াল করতে নাসীরুদ্দীনের বক্তব্যের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তুলে ধরে বিএনপি ও তাদের অনুসারী রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা অপপ্রচার চালাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের মূল বিষয় ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশে আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব। কিন্তু বক্তব্যের মূল বক্তব্য আড়াল করে সুবিধাজনক অংশ কেটে প্রচার করা দায়িত্বজ্ঞানহীন আচরণ।

এনসিপির নেতারা আরও অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। এসব কর্মকাণ্ড দমনে বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা।

তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিজেদের ব্যর্থতা আড়াল করার পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিভ্রান্ত করতেই এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে এনসিপি জানায়, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। রাজনৈতিক অপপ্রচার বা বক্তব্য বিকৃত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

একই সঙ্গে বক্তব্য বিকৃত করে প্রচার বন্ধ এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এনসিপি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581