ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ উপনির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৭ হাজার ৪৯৬ ভোট বেশি পেয়েছেন।
তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হওয়া যাবে।

