বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
সারাদেশ

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি:

বরিশালে একটি সংবাদমাধ্যমের ব্যুরো অফিস থেকে এক জ্যেষ্ঠ সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ব্যুরো কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী অফিসে গিয়ে ভেতর থেকে দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় ওই সাংবাদিককে দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, প্রায় দুই বছর আগে চাকরি হারানোর পর থেকে ওই সাংবাদিক অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। তিনি প্রায়ই রাতে অফিসে এসে সময় কাটাতেন। অফিসের একটি চাবিও তাঁর কাছে ছিল বলে সহকর্মীরা জানিয়েছেন।

তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বরিশালের সাংবাদিকতায় দীর্ঘদিন কাজ করা এই জ্যেষ্ঠ সাংবাদিকের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493