বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
নড়াইল

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় দুই আসামি আটক

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) কুলসুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কুলসুর গ্রামের আল-আমিন সরদারের ছেলে মো. আশিক সরদার (২০) এবং রহমান সরদারের ছেলে জুয়েল সরদার (৩০)। মামলার অপর আসামি জাহিদের ছেলে মো. ফারুক (১৯) পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কুলসুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন দুপুরের দিকে কুলসুর গ্রামের ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ওই দিন কালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির নম্বর ১০।

মামলায় তিনজনকে আসামি করা হয়। তবে ঘটনার পর আসামিদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, অপরাধী কোনো রাজনৈতিক দল বা প্রভাবশালী ব্যক্তির লোক এ পরিচয়ে বিচার হবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মামলাটির তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493