বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
যশোর

এনসিপির যশোর জেলা শাখার ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

যশোর প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ ছয় মাস।

মঙ্গলবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

কমিটিতে নুরুজ্জামানকে আহ্বায়ক এবং ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আবদুল আলীম, আলী সোহেব, ইউসুপ আলী, আব্দুল্লাহ আল নাদিম ও জয়া জাকির।

মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব এবং ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, আসমা খাতুন, আব্দুর রহমান সুজন, তরিকুল ইসলাম, তানজিম হাসান রিফাত, রাশেদুল ইসলাম বাবু ও মাসুম বিল্লাহ।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সালমা আক্তার আশা ও আবদুল মতিনকে। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বি এম আকাশ, খালিদ কবির, শামীম হোসেন ও শরিফুল ইসলাম।

কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়েছে ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইনকে। এ ছাড়া দপ্তর সম্পাদক তপু ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ, কোষাধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলিল, ছাত্রবিষয়ক সম্পাদক কাজী শাকিল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নুরন্নবী আহমেদ, শ্রম ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এমএম সোহরাব হোসেন, নারী বিষয়ক সম্পাদক উম্মে সাদিয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ আল আমিন, আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম এবং শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিবুল আমিন দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবদুল জব্বার, আহাদ আলী, হাসান রেজা বাপন, শরিফুল ইসলাম, এমএম আলী, জিহাদুল ইসলাম, হাবিবুর রহমান নাসির, হাবিবুর রহমান রিপন, শেখ নুরুজ্জামান, ইমরান বিন আবদুস সামাদ, সবুজ চৌধুরী, মানিক কুমার রায়, সান্তুনু আচার্য লিটন, সাগর রায়, ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, আবুল হোসেন মুন্না, সাজেদুল মল্লিক, অ্যাডভোকেট এম আবদুল আহাদ, আনিসুর রহমান, আবু সাঈদ মোহাম্মদ সোহেল, অ্যাডভোকেট নাহিদ হাসান, মাহমুদ হাসান, সোনিয়া শারমিন টুই, সার্জেন্ট (অবসর) কামরুল ইসলাম, মুক্তা ইসলাম, ফারুক হোসেন, সোহানুর রহমান সোহেল, আসাদুল্লাহ আল গালিব, আশরাফুল আলম, কামাল হোসেন, মশিউর রহমান, মাসুম বিল্লাহ, সাদিকুজ্জামান মিন্টু, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, মুরাদউদ্দৌলা, আমিনুর রহমান, সাদিকুর রহমান, আলতাফ হোসেন, আদনান হোসেন, আবদুর রাজ্জাক, মোতাহসীম বিল্লাহ আরিফ, মহিউদ্দীন আহমেদ, নাবিল আহমেদ সুমন, ফিরোজ হাসান, নূর আলম, আবদুর রহমান, ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, মহব্বত আলী, আসাদুজ্জামান শান্ত, মনির হোসেন তুর্য, মাহফুজুল হক, সাইফুল ইসলাম, বেলাল হোসেন, রায়হান হোসাইন রাহুল, আবু তালেব, আব্দুল্লাহ আল মামুন, সম্রাট হোসেন, হারুন আহমেদ আলী, সাইফুল ইসলাম, ফাহাদ আরেফীন, আসাদুজ্জামান, সোহেল রানা, আশিকুর রহমান, মাসুদুর রহমান, মো. সুমন, সাগর আহমেদ হৃদয়, নিউটন সরদার, ডাক্তার আবদুর রাজ্জাক, জিহাদুর রহমান, হাবিবুল্লাহ, হাফেজ শাহীন হোসেন, মিজানুর রহমান ও এনামুল হোসেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, অনুমোদিত এ কমিটি আগামী ছয় মাস যশোর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493