সোমবার, ২ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী ● পত্রিকা ছিঁড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন রাশেদ খাঁন: গোলাম পরওয়ার ● যুবসমাজকে দক্ষ ও মাদকমুক্ত রাখতে হবে: হুইপ দুলু ● কেসিসি নির্বাচনে ২৫ নং ওয়ার্ডে লড়বেন মিজানুর রহমান নোভা ● বকশীগঞ্জে মোটরসাইকেল- কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
রাজনীতি

গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক

গঙ্গা নদীর পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে পানি না এলে কোনো করিডোর বা ট্রানজিট হবে না। ভারতীয় কোনো চ্যানেলও বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘মাওলানা ভাসানীর ইতিহাসকে স্মরণ করতে চাই। তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। ইনশাআল্লাহ, যদি এরকম কিছু হয়, আমরা আবারও লংমার্চের জন্য প্রস্তুত আছি।’

সরকারের ঋণনীতি ও বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার এখন বিভিন্ন দুয়ারে ঋণের জন্য ঘুরছে। কিন্তু এই সরকারকে কেউ বিশ্বাস করছে না, ঋণও দিচ্ছে না। জাপান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং অতীতেও দেশটি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তবে মাতারবাড়ী প্রকল্প ঘিরে জাপানের সঙ্গে সরকার কী কী চুক্তি করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের ধোঁয়াশা রাখা যাবে না। সংসদে আলোচনা ছাড়া বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো জাতীয় চুক্তি পাস করতে দেওয়া হবে না।

জাতীয় যুব সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করেন যুবশক্তির সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581