সোমবার, ২ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ সোনাডাঙ্গায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ ● টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ ৪ জন গ্রেপ্তার ● জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী ● পত্রিকা ছিঁড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন রাশেদ খাঁন: গোলাম পরওয়ার ● যুবসমাজকে দক্ষ ও মাদকমুক্ত রাখতে হবে: হুইপ দুলু
রাজনীতি

পত্রিকা ছিঁড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন রাশেদ খাঁন: গোলাম পরওয়ার

রাজনীতি ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েও লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে রাশেদ খাঁন সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৩১ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেছেন। এটি শুধু একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা।

তিনি বলেন, একটি জাতীয় দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। একই সঙ্গে এটি গণমাধ্যম বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্বাভাস বলেও মনে করেন তারা। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদকর্মী ও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আবারও সরকারি হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করবে।

বিবৃতিতে জামায়াতে ইসলামীকে নিয়ে রাশেদ খাঁনের বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তাঁর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গোলাম পরওয়ার। তিনি এ ঘটনাকে অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ হিসেবে উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, রাশেদ খাঁন যেহেতু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তাঁর এ কর্মকাণ্ডের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581