বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ডা. মাহমুদা মিতু

রাজনীতি ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি জানান তিনি।

পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। আল্লাহ যেন সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।’

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিরাজগঞ্জ-৬ আসনের এম এ মহি, ঠাকুরগাঁও-২ আসনের মো. আব্দুস সালাম, আবু মসকাউত হাসান, নওগাঁ-৪ আসনের ইকরামুল বাড়ি টিপু, নেত্রকোনা-২ আসনের মো. আনারুল হক, সংরক্ষিত নারী আসন-২১-এর শামীম আরা বেগম স্বপ্না এবং রাজশাহী আসনের মো. আব্দুল বারী সরদার।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সংসদীয় নজরদারির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতেও সদস্য হিসেবে মাহমুদা মিতু এ দায়িত্ব পালনে ভূমিকা রাখবেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493