বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বাগেরহাট

ফকিরহাটে বসতঘর থেকে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সুজন শেখ ওই গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রোববার ভোররাতে সুজনের স্ত্রী হোসনেআরা বেগম ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর স্বামী ঝুলছেন। এ সময় তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী হোসনেআরা বেগম বলেন, শনিবার রাতে তাঁরা স্বামী-স্ত্রী ও সন্তান একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে তিনি স্বামীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, তা জানাতে পারেননি তিনি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493