বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে সাজাপ্রাপ্ত তিন নারীসহ গ্রেপ্তার ৬

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে পৃথক অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন নারী হলেন—চৌদ্দহাজারী গ্রামের মো. জাকির ফকিরের স্ত্রী রুপিয়া বেগম, চরবানিয়ারী গ্রামের শ্যামল মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল এবং দড়িউমাজুড়ি গ্রামের সুরেন বাইনের স্ত্রী বাসন্তী বাইন।

এ ছাড়া ওয়ারেন্টভুক্ত অপর তিনজন হলেন—শৈলদাহ গ্রামের বেদার শেখের ছেলে সাদ্দাম শেখ, সুড়িগাতি গ্রামের দেবশাস বিশ্বাসের ছেলে দেবাশিষ বিশ্বাস এবং দড়িউমাজুড়ি গ্রামের কেষ্ট মণ্ডলের ছেলে আশিষ মণ্ডল।

চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে নিয়ম অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493