বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ন্যাশনাল ডেস্ক:

একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের মুহূর্তে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে আনুষ্ঠানিক বিদায় শেষে কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।

বঙ্গভবন থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিদায়ের সময় কর্মকর্তারা ফুল দিয়ে হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা জানান। এর আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে উপস্থিত কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিদায় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গভবন ছাড়ার আগে দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি কামনা করেন হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি সরকারের সাফল্য কামনা করেন।

তার এই বিদায়ের মধ্য দিয়েই দেশের রাষ্ট্রপতি পদে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493