বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

সিরিজের শেষ টেস্টে আজ অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

ডারউইনে দুর্দান্ত জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এবার সামনে সিরিজ নিশ্চিত করার পালা। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে ড্র করতে পারলেই ইতিহাসে নতুন সাফল্য যোগ হবে টাইগারদের। তবে প্রথম টেস্টের জয়কে পুঁজি করে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, ফল নিয়ে আগেভাগে ভাবার চেয়ে প্রতিটি সেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখাই বাংলাদেশের মূল লক্ষ্য।

শান্ত বলেন, ডারউইনের জয় দলকে অবশ্যই আত্মবিশ্বাস দিয়েছে। তবে পেশাদার ক্রিকেটে আগের ম্যাচের সাফল্য দ্রুত পেছনে ফেলে নতুন ম্যাচের বাস্তবতায় মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। গত দুই দিনের অনুশীলনে দলের খেলোয়াড়রা ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ অধিনায়কের মতে, অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে এটা স্বাভাবিক। তাই পুরো ম্যাচের ফলাফল নিয়ে না ভেবে দিন ও সেশন ধরে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, দলের মূল লক্ষ্য শুরু থেকেই একই ভালো ক্রিকেট খেলা। প্রতিটি দিন এবং প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দিতে পারলে কাঙ্ক্ষিত ফল এমনিতেই আসবে বলে বিশ্বাস শান্তর।

ডারউইনে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মতো বিশ্বমানের পেসারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা যে দৃঢ়তা দেখিয়েছেন, সেটিই এখন ম্যাকাইয়েতেও আত্মবিশ্বাসের বড় উৎস। তানজিদ হাসান তামিম, মমিনুল হকসহ দলের ব্যাটাররা নতুন চ্যালেঞ্জও সামলাতে পারবেন বলে আশাবাদী অধিনায়ক।

শান্তর চোখে অবশ্য অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণ শুধু হুমকি নয়, নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগও। এমন বোলিংয়ের বিপক্ষে আরও একবার ভালো ক্রিকেট খেলার সুযোগ হিসেবেই ম্যাচটিকে দেখছে বাংলাদেশ।

ডারউইনের পারফরম্যান্স বাড়তি আত্মবিশ্বাস জোগালেও সেই আত্মবিশ্বাস যেন অসতর্কতার কারণ না হয়, সেদিকেই সতর্ক শান্ত। ম্যাকাইয়ের কন্ডিশন উপভোগ করে চ্যালেঞ্জটা ইতিবাচকভাবে সামলাতে পারলে সিরিজ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া সম্ভব এমনই প্রত্যাশা বাংলাদেশ শিবিরে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493