বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

ডারউইনে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে হারিয়ে শীর্ষে ফিরল বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক:

হ্যাটট্রিক জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল আবারও জয়ের ধারায় ফিরেছে। ডারউইনে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দল।

পাঁচ ম্যাচে চার জয়ে বাংলাদেশের সংগ্রহ ৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে চার জয়ে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির একাদশেরও ৮ পয়েন্ট রয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এইচপি।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই কোনো রান না করে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম। তবে সেই ধাক্কা সামলে দলের ইনিংস এগিয়ে নেন হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম।

দ্বিতীয় উইকেটে দুজনের ৪৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩টি চার ও একটি ছক্কায় ২৬ রান করে সোহান আউট হলেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন আরিফুল। ৭টি চার ও ২টি ছক্কায় তিনি করেন দলের সর্বোচ্চ ৭১ রান।

শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে দলের সংগ্রহ বড় করেন সাব্বির রহমান। ১৭২.২২ স্ট্রাইক রেটে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে অপরাজিত ৬২ রান করেন তিনি। আরিফুল ও সাব্বিরের জোড়া অর্ধশতকে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ এইচপি।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল নিউজিল্যান্ড ‘এ’। তবে ইনিংসের মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। মাত্র ১৫ রানের ব্যবধানে চার উইকেট তুলে নিয়ে ম্যাচে শক্তভাবে ফিরে আসে বাংলাদেশ।

পরে সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড ‘এ’। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ম্যাক্স চু।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ও রিপন মন্ডল সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ‘এ’কে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493