বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

বিপিএল সংস্কারে এক মৌসুম বিরতিতেও আপত্তি নেই ফ্র্যাঞ্চাইজিদের

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ ও টুর্নামেন্টকে আরও টেকসই করার বিষয়ে তিন ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৯ আগস্ট) বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বিপিএলের বর্তমান কাঠামো ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। টুর্নামেন্টকে দীর্ঘমেয়াদে আরও কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে মত দেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। এমনকি প্রয়োজন হলে বিপিএলের একটি মৌসুম আয়োজন না করেও কাঠামোগত সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের আপত্তি নেই বলে জানান তারা।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, রাজশাহী ওয়ারিয়র্সের কর্ণধার মোখছেদুল কামাল বাবু এবং ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। তিনজনই বিপিএলকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং এ জন্য বিসিবি যে সময় নিচ্ছে, তাতেও সমর্থন জানান।

ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বক্তব্যে উঠে আসে, শুধু নিয়মিতভাবে টুর্নামেন্ট আয়োজন করাই নয়, বিপিএলকে একটি আর্থিকভাবে টেকসই ও পেশাদার ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। সে কারণে প্রয়োজনীয় সংস্কারের জন্য সাময়িক বিরতিও গ্রহণযোগ্য বলে মনে করছেন তারা।

এর আগে চলতি মৌসুমে বিপিএল আয়োজন না করার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছিলেন, বর্তমান কাঠামোয় আর বিপিএল আয়োজন করতে চান না তিনি। তার ভাষ্য, গত দুই বছরে একটি টুর্নামেন্টে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বোর্ডের আয় হওয়ার কথা, সেখানে উল্টো বোর্ডকে লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থায় কোথায় ভুল হচ্ছে তা চিহ্নিত করে সমাধান না করা পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিদের সাম্প্রতিক আলোচনায় তাই টুর্নামেন্টের কাঠামোগত ও আর্থিক সংস্কারই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শের ভিত্তিতে বিসিবি পরবর্তী সময়ে বিপিএল আয়োজনের নতুন পরিকল্পনা ও কাঠামো নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493