ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ক্রীড়া দল খুলনা জেলা শাখার উদ্যোগে প্রীতি ফুটসাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় নগরীর সোনাডাঙ্গা এমএ বারী সড়কের খুলনা টার্ফে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে জাতীয়তাবাদী ক্রীড়া দল খুলনা জেলা শাখার লাল দল ও সবুজ দল। খেলায় সবুজ দল ১০-৬ গোলে লাল দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয়। সবুজ দল : জলিল, মামুন, তারা, মোতালেব, ডাবলু, আরিফ, জিয়া, তুহিন ও আলম। লাল দল : লালু, আশরাফুল, বাবু, মুন্না, রিক্ত, সাব্বির, ফিরোজ, আলিম, মোবাসির, সেলিম।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

