বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

পাকিস্তান ক্রিকেট দলে শৃঙ্খলা ও আচরণ নিয়ে তদন্ত শুরু করেছে পিসিবি

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলের টালমাটাল পরিস্থিতির মধ্যে এবার শৃঙ্খলা ও আচরণ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনার পর এ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। সফরের মাঝপথে দলে বড় ধরনের পরিবর্তনও এসেছে। গত সপ্তাহে সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো হয়। একই সময়ে প্রধান কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে নিউজিল্যান্ডের মাইক হেসনকে কোচের দায়িত্ব দেওয়া হয়।

এর মধ্যেই লর্ডসে দ্বিতীয় টেস্ট চলাকালে নতুন করে বিতর্কের জন্ম দেয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকার। স্কাই স্পোর্টসে প্রচারিত ওই সাক্ষাৎকার নিয়ে পাকিস্তান দলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। এমনকি এ ঘটনায় সফর বাতিলের হুমকিও দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

সোমবার সকালে দেওয়া এক বিবৃতিতে পিসিবি জানায়, শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত গণমাধ্যমের খবর পর্যালোচনার পর তারা একটি অভ্যন্তরীণ বিভাগীয় তদন্ত শুরু করেছে। সংস্থাটি বলেছে, এ ধরনের বিষয় তাদের প্রচলিত বিধিমালা অনুযায়ী পরিচালনা করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে যথাযথ মূল্যায়নের সুযোগ দিয়েই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পিসিবি আরও জানিয়েছে, তদন্ত চলাকালে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমাননির্ভর প্রতিবেদন ও যাচাইহীন দাবিকে নির্ভরযোগ্য তথ্য হিসেবে বিবেচনা না করতে। বিশেষ করে ‘শত্রুভাবাপন্ন বহিরাগত উৎস’ থেকে ছড়ানো তথ্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বোর্ড।

এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে পিসিবি। একই সঙ্গে অংশীদার ও সাধারণ জনগণকে এ বিষয়ে কেবল বোর্ডের আনুষ্ঠানিক যোগাযোগের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

ইংল্যান্ড সফরে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া পাকিস্তান দলের জন্য নতুন এই তদন্ত পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493