বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিপুল ভোটে মেহেদী কবীর সুমন জয়ী

খুলনা প্রতিনিধি:

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ নির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয় পেয়েছেন পি ও খুলনার সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ক্রিকেটার মেহেদী কবীর সুমন।

শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ভোটারদের ব্যাপক সমর্থন লাভ করেন। তাঁর বিজয়ের খবরে খুলনার ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সহকর্মী, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এবারের নির্বাচনে মোট ২২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সহসভাপতি, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়।

সাবেক ক্রিকেটার হিসেবে মেহেদী কবীর সুমনের দীর্ঘদিনের মাঠসম্পৃক্ততা রয়েছে। ব্যবসা ও গণমাধ্যমের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ফলে খুলনার ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহলে তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

নির্বাচনে খুলনার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা, নিয়মিত লীগ ও প্রতিযোগিতার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। প্রার্থীদের ঘোষিত ইশতেহারেও খুলনাকে একটি শক্তিশালী ‘স্পোর্টস সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মেহেদী কবীর সুমনের বিজয়কে তাঁর দীর্ঘদিনের ক্রীড়া ও গণমাধ্যম-সংশ্লিষ্টতার স্বীকৃতি হিসেবে দেখছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁদের।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493