বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়া শহরে স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তবে ম্যাচের আগে নাগোয়ায় বৃষ্টির পূর্বাভাস থাকায় দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। প্রথম দিনেই বাংলাদেশ ও চীন মুখোমুখি হবে। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল না খেলেই সরাসরি সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।

নাগোয়ায় সেপ্টেম্বর মাস সাধারণত বৃষ্টিবহুল। ম্যাচের আগে টানা বৃষ্টির কারণে বাংলাদেশ নারী দলও পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ পায়নি। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আয়োজন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

তবে ম্যাচ আয়োজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন আয়োজকেরা। নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে ফল নির্ধারণের জন্য সুপার ওভারের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। সেটিও সম্ভব না হলে দুই দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান চীনের চেয়ে এগিয়ে থাকায় বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও সুবিধা পাবে বাংলাদেশ। সেই পরিস্থিতিতে সরাসরি সেমিফাইনালের টিকিট পাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশ নারী দলের সামনে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493