বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক:

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হলেও এখনো আয়োজক দেশ বা ভেন্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইসিসির নতুন প্রতিযোগিতা কাঠামো অনুযায়ী, ১০ দল নিয়ে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নেবে। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো খেলবে ‘সুপার সিরিজে’। সেই পর্ব থেকে সেরা একটি দল মূল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আসরটির আয়োজন করবে। তিন দেশের মোট ১২টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাছাইপর্বে অংশ নেবে মোট ১০টি দল। এর মধ্যে থাকবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাংকিংয়ে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে নিচের দুই পূর্ণ সদস্য দেশ, বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং প্লে-অফ থেকে উঠে আসা চার দল।

প্লে-অফে লড়বে লিগ-২-এর নিচের চার দল ও চ্যালেঞ্জ লিগের চার দল। সেখান থেকে সেরা চারটি দল মূল বাছাইপর্বে জায়গা করে নেবে। অন্যদিকে ১২ দলের চ্যালেঞ্জ লিগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে তিনটি টুর্নামেন্ট খেলবে এবং দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল প্লে-অফে খেলার সুযোগ পাবে।

এদিকে সরাসরি বিশ্বকাপে খেলার দৌড়ে সবচেয়ে কঠিন অবস্থানে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ের ১০ নম্বরে থাকা ক্যারিবীয়রা কাট-অফের আগে ভারতের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফলে তাদের ভাগ্য নির্ভর করছে নিজেদের পারফরম্যান্সের পাশাপাশি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের ফলাফলের ওপরও।

সমীকরণ বলছে, আয়ারল্যান্ডকে আফগানিস্তানের বিপক্ষে অন্তত ৪-১ কিংবা ৫-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। একই সঙ্গে ভারতের বিপক্ষে নিজেদের দুটি ম্যাচেই জয় পেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এই দুটি শর্ত পূরণ হলেই কেবল ক্যারিবীয়রা র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। অন্যথায় তাদের আবারও পাড়ি দিতে হবে কঠিন বাছাইপর্বের পথ।

উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হারারেতে অনুষ্ঠিত বাছাইপর্বে নেদারল্যান্ডসের কাছে সুপার ওভারে হেরে মূল আসরের টিকিট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই হতাশার স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে ক্যারিবীয়দের। তাই এবার বাছাইপর্বের ঝুঁকি এড়িয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করাই তাদের সবচেয়ে বড় লক্ষ্য।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493