রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খেলাধুলা

এশিয়ান গেমসে ১০০ মিটারের স্প্রিন্টে সেমিফাইনালে ইমরানুর

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হিট-৫-এ ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়েছেন তিনি।

হিটের ফলের ভিত্তিতে সামগ্রিকভাবে ২২তম দ্রুততম অ্যাথলেট হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন বাংলাদেশের এই স্প্রিন্টার। পুরুষদের ১০০ মিটার ইভেন্টে মোট ২৪ জন অ্যাথলেট সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেমিফাইনালের তিনটি হিটের একটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরানুর। প্রতিটি হিটে থাকবেন নয়জন করে অ্যাথলেট। তিন হিটের শীর্ষ দুইজন করে মোট ছয়জন সরাসরি ফাইনালে উঠবেন। এছাড়া সেমিফাইনালে বাদ পড়া অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে কম সময় নেওয়া আরও দুজন ফাইনালের টিকিট পাবেন।

এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত হ্যাংঝু এশিয়ান গেমসেও পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে খেলেছিলেন ইমরানুর রহমান। এবারও সেমিফাইনালে উঠে বাংলাদেশের হয়ে ইভেন্টটিতে আরও একবার নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন দেশের দ্রুততম এই মানব।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581