রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার মালিবাংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও কোচ হিসেবে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে ৪৬ বছর বয়সী মাকেতার। ঘরোয়া ক্রিকেটে তার খেলোয়াড়ি ক্যারিয়ারও খুব বেশি সমৃদ্ধ নয়। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন তিনি।

তবে কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মাকেতার। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়ের পাশাপাশি দেশটির ন্যাশনাল একাডেমিতেও কাজ করেছেন।

তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করে তোলায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে মাকেতার। হাই-পারফরম্যান্স পর্যায়ে খেলোয়াড়দের উন্নয়নে কাজ করার পাশাপাশি প্রাদেশিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচিং করিয়েছেন তিনি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ কোচিং ডিগ্রিধারী মাকেতা।

বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাকেতা। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হতে পেরে আমি আনন্দিত। আমার ওপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে মুখিয়ে আছি।’

প্রধান কোচ ফিল সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। মাকেতা বলেন, ‘আমাদের দলটি তরুণ এবং অত্যন্ত সম্ভাবনাময়। হেড কোচ ফিল ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করতে আমি উন্মুখ। নতুন এই সফর শুরু করতে এবং বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে অবদান রাখতে আমি দারুণ রোমাঞ্চিত।’

আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে মাকেতার অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজের দক্ষতাকে বিবেচনায় নিয়েই তাকে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এখন নতুন কোচিং স্টাফের অধীনে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের পারফরম্যান্সে কতটা ইতিবাচক পরিবর্তন আসে, সেটিই দেখার বিষয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581