সোমবার, ২ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ সোনারগাঁওকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এআইইউবি ● যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৩২৫ ● সোনাডাঙ্গায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ ● টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ ৪ জন গ্রেপ্তার ● জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী
খেলাধুলা

সোনারগাঁওকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এআইইউবি

স্পোর্টস ডেস্ক

এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। রোববার (১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত গ্রুপ ‘বি’-এর ম্যাচে দাপুটে জয় তুলে নেয় বিশ্ববিদ্যালয়টি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এআইইউবি। খেলার মাত্র তৃতীয় মিনিটে রাশেদুলের গোলে এগিয়ে যায় দলটি। শুরুতেই পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সোনারগাঁও ইউনিভার্সিটি। তবে প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় এআইইউবি। নিজেদের ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আক্কাস আলী।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় এআইইউবি। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে দলটি। ম্যাচের ২৮ মিনিটে অধিনায়ক পিয়াসের নেওয়া ফ্রি-কিক থেকে আলতো টাচে বল জালে পাঠান লাবিব। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এআইইউবি।

এরপর গোল পরিশোধের চেষ্টা করেও এআইইউবির রক্ষণভাগ ভাঙতে পারেনি সোনারগাঁও ইউনিভার্সিটি। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এআইইউবি। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।

উল্লেখ্য, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581