বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
খেলাধুলা

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে মাত্র ১১ ওভার খেলা হওয়ার পর আর মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তৃতীয় ম্যাচটি। সেই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম শেখ। সাইফ ৫৩ বলে ৬১ রান করে অর্ধশতক তুলে নেন। নাঈম শেখ করেন ৭৭ বলে ৬০ রান।

এরপর পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৩ রান করে আউট হন। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। আফিফ হোসেন ও রিশাদ হোসেন অপরাজিত থেকে বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দেন। আফিফ করেন ৬ এবং রিশাদ ৫ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। বিশেষ করে স্পিনার রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে মার্কুয়েস অ্যাকেরম্যান সর্বোচ্চ ৫৪ রান করেন। শেষদিকে ইমরান মানাক ৪৩ রান করে দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন। এ ছাড়া কাইল সিমন্ডস ১৫, মারেকি ৯ এবং ওকুহলে চেলে ৪ রান করেন। অন্যদের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত ১৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। ৪৫ রান দিয়ে তিনি শিকার করেন ৪ উইকেট। আলিস আল ইসলাম ৩৫ রান খরচায় নেন ৩ উইকেট। বাংলাদেশের আরও তিন বোলার একটি করে উইকেট পান।

তৃতীয় ম্যাচে ৫ উইকেটের এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493