রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খেলাধুলা

মেসির বিদায়ী ম্যাচ: কোথায় ও কখন যেভাবে দেখা যাবে

স্পোর্টস ডেস্ক:

আর মাত্র এক দিন। এরপরই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে ২১ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন মহাতারকা।

কোথায় হবে মেসির শেষ ম্যাচ

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে। স্থানীয় সময় ৬ অক্টোবর রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সময় ৭ অক্টোবর বুধবার ভোর ৫টায় মাঠে গড়াবে মেসির বিদায়ী ম্যাচ।

৩৯ বছর বয়সী মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় তিনি সিদ্ধান্তটিকে নিজের জন্য কষ্টের বলে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সময় এসে গেছে।

বিশেষ জার্সিতে শেষ ম্যাচ

মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ জার্সি তৈরি করেছে এএফএ। জাতীয় পতাকার আদলে তৈরি জার্সিতে থাকবে দুটি আকাশি-নীল স্ট্রাইপ এবং মাঝখানে প্রশস্ত সাদা অংশ। সাদা অংশে থাকবে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সোল দে মায়ো’ বা ‘মে সূর্য’।

জার্সির ডান পাশে থাকবে মেসির বাণিজ্যিক লোগো। কলার ও হাতায় থাকবে সোনালি রঙের নকশা।

মেসির বিদায় ঘিরে ফ্যান ফেস্ট

মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে শুধু মাঠে নয়, দিনভর নানা আয়োজন করেছে এএফএ। স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হবে ‘গ্রাসিয়াস, লিও’ বা ‘ধন্যবাদ, লিও’ শিরোনামের ফ্যান ফেস্ট।

এ আয়োজনে থাকবে সরাসরি সংগীত, বিনোদন, খাবার ও বিভিন্ন ধরনের খেলা। পাশাপাশি থাকবে ইন্টার‌্যাকটিভ আয়োজন। বিশেষ অতিথি, ইনফ্লুয়েন্সার ও স্ট্রিমারদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

রিভার প্লেট স্টেডিয়ামের বিপরীতে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া মাঠে হবে এই ফ্যান ফেস্ট। সেখানে বড় পর্দায় দেখানো হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ।

অনলাইনে ডিপোরটিক প্ল্যাটফর্মে ফ্যান ফেস্টের টিকিট বিক্রি হয়েছে। টিকিটের দাম শুরু হয়েছে ৩০ হাজার আর্জেন্টাইন পেসো থেকে, যা প্রায় ১৯ মার্কিন ডলার।

বাংলাদেশে কখন দেখা যাবে

আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ৬ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায়। বাংলাদেশ সময় ৭ অক্টোবর বুধবার ভোর ৫টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-বেনিনের ম্যাচ।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।

বাংলাদেশে যখন ৬ অক্টোবরের রাত পেরিয়ে নতুন দিন শুরু হবে, তখনই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক পথচলার পর সেই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে আর্জেন্টিনার হয়ে তার এক বর্ণিল অধ্যায়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581