রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খেলাধুলা

বিদায়ী ম্যাচে মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির

স্পোর্টস ডেস্ক:

ফুটবল মাঠে রেফারির লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। তবে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে সেই কার্ডই হয়ে উঠল বিশেষ সম্মানের স্মারক।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ হওয়ার পর মাঠজুড়ে ছিল মেসিকে ঘিরে আবেগঘন পরিবেশ। শেষ বাঁশি বাজানোর পর আর্জেন্টাইন অধিনায়কের দিকে এগিয়ে যান ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার। তাঁর হাতে ছিল বিশেষ একটি উপহার লাল ও হলুদ কার্ডের সেট।

মেসির হাতে কার্ড দুটি তুলে দেন ভেখার। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; আন্তর্জাতিক ফুটবলে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতি হিসেবে সম্মান জানাতেই রেফারি এই বিশেষ উপহার দেন। ম্যাচ শেষে কার্ড দুটি নিজের কাছে রেখে দেন মেসি।

বিদায়ী ম্যাচটিও মেসির জন্য হয়ে উঠেছিল স্বপ্নের মতো। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন আর্জেন্টাইন তারকা।

ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসির নামের পাশে যোগ হয় এক গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ও শেষ ম্যাচে মাঠে নেমে নিজের শেষ আন্তর্জাতিক গোলটিও করেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো ১২৬ গোল ও ৭০টি অ্যাসিস্ট নিয়ে।

শুধু লাল-হলুদ কার্ডই নয়, ম্যাচ শেষে ব্যবহৃত বলটিও মেসির হাতে তুলে দেওয়া হয়। আর্জেন্টিনার হয়ে ২০৮তম ম্যাচটি শেষ করার পর রেফারির দেওয়া কার্ডের সেট ও ম্যাচের বল দুটি স্মারকই হয়ে থাকল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রাতের বিশেষ স্মৃতি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581