বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
স্বাস্থ্য

ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে, সেপ্টেম্বর-অক্টোবরে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এএমএ মুহিত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি এ সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ড. এএমএ মুহিত বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই, বিশেষ করে অক্টোবরের আগে, প্রয়োজনীয় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে জনগণকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচার চালানো হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ সব ধরনের প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করতে হবে। সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।

সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493