বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—মিত্রডাঙ্গ গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে মো. কাইয়ুম শেখ (৩৫) এবং নুরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন শেখ (৬০)।

অভিযান চলাকালে কাইয়ুম শেখকে মাদকসহ আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন।

অন্যদিকে, দেলোয়ার হোসেন শেখের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহযোগিতায় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবারের অভিযানে কাইয়ুম ও দেলোয়ারকে মাদকসহ আটক করা হয়।

তিনি বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493