বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

হাইকোর্টের রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খুলনা চেম্বারের নির্বাচন কার্যক্রম স্থগিত

খুলনা ব্যুরো:

হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) খুলনা চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। রিট পিটিশনটির মামলা নম্বর ৮৭৯১/২০২৬।

চলমান ওই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে নির্বাচন বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে নির্বাচনের তফসিল, প্রার্থীতা, ভোটগ্রহণসহ সংশ্লিষ্ট পরবর্তী কার্যক্রম আপাতত অনিশ্চয়তার মধ্যে পড়ল।

নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সরকারি ও প্রশাসনিক দপ্তরগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার, খুলনা চেম্বারের প্রশাসক এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরে পাঠানো হয়েছে।

হাইকোর্টে রিট পিটিশনের নিষ্পত্তির পরই খুলনা চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ও কার্যক্রমের পথ খুলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493