বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

সংস্কারের প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক:

সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুসরণ না করেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, বর্তমান প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন গণতান্ত্রিক প্রতিযোগিতার বদলে ক্ষমতাসীনদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলামের অভিযোগ, সংস্কার ও গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। বরং গণভোটের রায়ের সঙ্গে ‘প্রতারণা’ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন সময়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করা। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন স্তরে দলীয়করণের যে ধারাবাহিকতা চলছে, রাষ্ট্রপতি নির্বাচনও তার বাইরে থাকেনি।

নাহিদের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাসীনদের দলীয় প্রার্থীকে সামনে রেখে প্রধানমন্ত্রী কার্যত একতরফাভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। তাঁর অভিযোগ, এ ব্যবস্থায় ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগের পর্যাপ্ত সুযোগ নেই এবং নির্বাচনের ফলাফলও অনেকটাই আগেভাগে অনুমেয়।

তিনি বলেন, যে নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতা নেই এবং ফলাফল নিয়ে আগেই ধারণা তৈরি হয়ে যায়, সেই নির্বাচনকে গণতান্ত্রিক শক্তির চর্চা হিসেবে দেখার সুযোগ সীমিত।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের বিষয়টিও তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তাঁর মতে, বর্তমান নির্বাচনি কাঠামোতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই সাংবিধানিক পদের মধ্যে কার্যকর ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

তবে নির্বাচনি প্রক্রিয়া নিয়ে এতসব প্রশ্ন থাকার পরও এনসিপি কেন নির্বাচনে অংশ নিচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা থেকেই তারা প্রার্থী দিয়েছে।

তার মতে, সরকার কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না করলেও বিরোধী দলের অংশগ্রহণ নির্বাচনের ভেতরে একটি রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে পারে। এর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনপরিসরে আলোচনা বাড়বে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতাও তৈরি হবে।

নাহিদ ইসলাম বলেন, তাদের অংশগ্রহণের উদ্দেশ্য শুধু নির্বাচনি ফলাফল নয়; বরং রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং স্বাধীন ভোটাধিকার নিয়ে নতুন করে জাতীয় আলোচনার ক্ষেত্র তৈরি করা।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রশ্ন ও বিতর্ক সামনে আসছে, তখন এনসিপির এই অবস্থান নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে নতুন আলোচনার জন্ম দিল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493