বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

পূজার জন্মদিনে বিশেষ মানুষের সারপ্রাইজ ঘিরে ভক্তদের কৌতূহল

বিনোদন ডেস্ক:

প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জনের মধ্যেই জন্মদিনটা একটু অন্যভাবেই উদ্‌যাপন করলেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। ২০ আগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটিতে কাছের মানুষের দেওয়া সারপ্রাইজে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তবে সেই আয়োজনের নেপথ্যে থাকা ‘বিশেষ মানুষ’-এর পরিচয় প্রকাশ না করায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন পূজা। রঙিন বেলুন, কেক ও নান্দনিক সাজসজ্জায় ঘেরা আয়োজনে হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে। ছবিগুলো প্রকাশের পাশাপাশি এই সুন্দর আয়োজনের জন্য একজন বিশেষ মানুষকে কৃতজ্ঞতা জানান অভিনেত্রী।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পূজা জানান, সারপ্রাইজটি তার হৃদয় ছুঁয়ে গেছে। ছোট ছোট এসব মুহূর্ত তার কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।

পোস্টে আবেগঘন বার্তায় অভিনেত্রী লেখেন, “কিছু মানুষ জীবনের সুন্দর অংশ হয়, আর কিছু মুহূর্ত মন স্পর্শ করে—দুটোই সবসময় একই থাকবে। তোমাকে সবসময় ভালোবাসি।”

পূজার এই বার্তার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেক ভক্ত জানতে চাইছেন, কে সেই ‘বিশেষ মানুষ’, যার কাছ থেকে এমন আয়োজন পেলেন অভিনেত্রী।

এর আগে পূজার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সংবাদ প্রকাশের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এরই মধ্যে নিজের বিয়ে প্রসঙ্গে পূজা জানিয়েছিলেন, পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছে এবং জীবনের নতুন অধ্যায়ে পা রাখার জন্য তিনি প্রস্তুত।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগে বিষয়টি প্রকাশ্যে আনতে চান না এই অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, সময় এলে নিজের আগ্রহেই সবাইকে বিয়ের খবর জানাবেন তিনি।

এদিকে জন্মদিনের আয়োজনে পূজার উচ্ছ্বাস ও আবেগঘন বার্তা সেই পুরোনো আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করেছে। যদিও ‘বিশেষ মানুষ’টির পরিচয় এখনও আড়ালেই রেখেছেন অভিনেত্রী, তার জন্মদিনের পোস্ট ঘিরে সেই রহস্যই এখন ভক্তদের আলোচনার অন্যতম বিষয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493