রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বিনোদন

ভাইরাসজনিত অসুস্থতায় হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

বিনোদন ডেস্ক:

ভাইরাসজনিত গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। গত ১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো।

সোমবার (১৩ অক্টোবর) খালেদা আক্তার কল্পনাকে দেখতে হাসপাতালে যান অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো ও সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার। এ সময় তাঁরা অভিনেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ইমরান হাসো জানান, ভাইরাসজনিত সমস্যায় অভিনেত্রীর পুরো শরীর আক্রান্ত হয়েছিল। এমনকি চার থেকে পাঁচ দিন তিনি কথা বলতেও পারছিলেন না। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা।

সাদাকালো চলচ্চিত্রের যুগে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেন খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ অভিনয়জীবনে বড় বোন, ভাবি ও মায়ের মতো বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বর্তমানে অভিনয়ে নিয়মিত নন এই অভিনেত্রী। মাঝেমধ্যে নাটকে দেখা যায় তাঁকে। সর্বশেষ ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581