বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি: রিজভী

রাজনীতি ডেস্ক:

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবেই অংশ নেবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে মাঠে নামানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে চলতে হবে। কেউ দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বিএনপিকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করার লক্ষ্য নিয়ে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রের সঙ্গে তৃণমূলের সমন্বয় জোরদার, সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করার বিষয়গুলো এসব বৈঠকে গুরুত্ব পাচ্ছে।

তৃণমূলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তারেক রহমান ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে বৈঠক করছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক তৎপরতাকে বিএনপির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493