বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

বাগেরহাটে হাঁস প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়ায় বাড়িতে হাঁস প্রবেশকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী, ছেলে ও পুত্রবধূও আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ চারজনকে আটক করেছে।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভান্ডারখোলা গ্রামের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বেদার মল্লিক ওই এলাকার মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে। সংঘর্ষে বেদার মল্লিকের স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) ও পুত্রবধূ সুমি (২১) গুরুতর আহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার হাঁস নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। বিষয়টি একপর্যায়ে উত্তেজনায় রূপ নেয়। পরে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে তাঁর মৃত ভাই হায়দার মল্লিকের মেয়ে ফাতেমা বেগমের পরিবারের সদস্যদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বেদার মল্লিকের মৃত্যু হয়। তাঁর ছেলে কাইয়ুম মল্লিক বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ বেদার মল্লিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আটক চারজন হলেন—ফাতেমা বেগম (৪৫), তাঁর ছেলে রমজান (২৩), আব্দুল্লাহ (১৫) এবং রমজানের স্ত্রী লামিয়া (১৯)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন বলেন, একটি হাঁসকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নিহত হয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493