বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় মৃত গরুর মাংস বিক্রয়ের অভিযোগে চক্রের সদস্যদের আটক

খুলনা ব্যুরো:

খুলনার রূপসায় মরা ও মারাত্মক অসুস্থ গরু জবাই করে মাংস সংরক্ষণ এবং পরবর্তীতে বিভিন্ন হোটেল ও মাংস বিক্রেতার কাছে সরবরাহের অভিযোগে একটি অসাধু চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে এবং ক্ষতিকর মাংস উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ইলাইপুর এলাকায় ফ্রেশ সি ফুড ও সাউদার্ন সি ফুডের সামনের একটি স্থানে দীর্ঘদিন ধরে ওই অসাধু চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। চক্রের সদস্যরা কম দামে অসুস্থ, মৃতপ্রায় ও মরা গরু সংগ্রহ করে জবাই করতেন। পরে এসব মাংস ফ্রিজে সংরক্ষণ করে বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট গভীর রাতে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্পের ইনচার্জ নিউটন রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছে থাকা বিপুল পরিমাণ ক্ষতিকর মাংস উদ্ধার করা হয়।

রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্পের ইনচার্জ নিউটন রায় জানান, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এ ধরনের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বাস্থ্য নিয়ে এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493