খুলনা প্রতিনিধি:
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দৌলতপুরের মুহসিন মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসির সাবেক কমিশনার শেখ কামরুজ্জামান এবং কলেজের উপাধ্যক্ষ মো. মাহফুজার রহমান।
সৌজন্য সাক্ষাৎকালে তারা কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কলেজের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা মুহসিন মহিলা কলেজের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
তিনি একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মুহসিন মহিলা কলেজকে গড়ে তুলতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তার অবস্থান থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
সৌজন্য সাক্ষাৎকালে মুহসিন মহিলা কলেজের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

