খবর বিজ্ঞপ্তিঃ খুলনায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ নিয়ন্ত্রণে জন সচেতনতা বৃদ্ধি ও মশক নিধনের লক্ষ্যে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন এবং জনসাধারণকে পরিচ্ছন্নতা ও সচেতনতার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
কর্মসূচিতে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়; এর জন্য রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা সৃষ্টি এবং মশার প্রজননস্থল ধ্বংসে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে ।
তিনি জানান, বিএনপি’র নেতা কর্মিরা ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহযোগিতায় মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম জোয়ারদার জলি, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুস সাকিব, সদর থানা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মৌফারসের আলম লেনিন, এডভোকেট শেখ মোঃ হাফিজুর রহমান, কবিরাজ মোহাম্মদ ইলিয়াস হোসেন, মোহাম্মদ আলী মিঠু, মোঃ মাহবুবুর রহমান লিটু, সৈয়দ আজাদ হোসেন, কে এম বেল্লাল হোসেন, বাবুল হাওলাদার, মোঃ বেলাল হোসেন, মোঃ নুরুজ্জামান টুটুল, মোঃ কামরুল ইসলাম, আবু আল হাসান বাবু, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম সোহাগ, মোঃ আখতার হোসেন সোহাগ, মোঃ সুমন শেখ, শেখ মোহাম্মদ হারুন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমূখ।
খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র মশক নিধন কর্মসূচি

