বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইরান তার সামরিক বাহিনীর বড় একটি অংশের সদস্যদের নিয়মিত বেতন দিতে পারছে না। একই সঙ্গে দেশটির সরকার নজিরবিহীন মাত্রায় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি এখন ‘মহামাত্রার মানবিক সংকটে’ পরিণত হয়েছে এবং তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ না নিলেও অনেক মানুষ সহিংসতা ও প্রাণঘাতী দমন-পীড়নের শিকার হচ্ছেন।

ট্রাম্পের অভিযোগ, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের অর্থনৈতিক সংকট এতটাই গভীর হয়েছে যে দেশটি তার সামরিক বাহিনীর বড় অংশকে বেতন দিতে ব্যর্থ হচ্ছে। তবে এসব দাবির বিষয়ে ইরান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন পদক্ষেপের আওতায় ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশগুলোর ওপরও চাপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে সোমবার দেওয়া আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান ‘সম্পূর্ণ ধ্বংস বা পতনের দ্বারপ্রান্তে’ রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493