বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

আসিফ আকবরকে বেয়াদব বললেন আমজনতার দলের তারেক রহমান

রাজনীতি ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা দিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। গুমের শিকার ও ভুক্তভোগী মানুষদের নিয়ে আসিফ আকবর ‘বেয়াদবি’ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পূর্বে ধারণকৃত এক লাইভ ভিডিওতে এসব কথা বলেন তারেক রহমান।

ভিডিওতে তারেক রহমান অভিযোগ করেন, আসিফ আকবর একটি বক্তব্যে গুমের ঘটনা ও সংবিধান নিয়ে কথা বলেছেন। তবে কার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন, তা স্পষ্ট করে বলার সাহস দেখাননি বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, “গুম হওয়া মানুষ নিয়ে কখনোই বেয়াদবি করবেন না।” একই সঙ্গে গুমের ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি সংবেদনশীল থাকার আহ্বান জানান তিনি।

আসিফ আকবরের ভারতে যাওয়ার একটি ঘটনাও বক্তব্যে তুলে ধরেন তারেক রহমান। তাঁর দাবি, শেখ হাসিনার শাসনামলে ভারতের আগ্রাসনবিরোধী আন্দোলন এবং ভারতীয় পণ্য ও সংস্কৃতি বর্জনের কর্মসূচি চলাকালে আসিফ আকবর ভারতে গান গাওয়ার জন্য গিয়েছিলেন।

তারেক রহমানের ভাষ্য, ওই সময় আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে একটি গানের অডিশনে যাওয়ার কথা জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করলে তাঁদের সঙ্গে আসিফ আকবর বিরূপ আচরণ ও গালিগালাজ করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, সে সময় আন্দোলনকারীদের একটি অংশ আসিফ আকবরকে ‘দালাল’ ও ‘চাটুকার’ হিসেবে দেখত। বর্তমানে আসিফ আকবর অন্যদের দালাল বা চাটুকার বললেও অতীতে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান।

বক্তব্যে আসিফ আকবরকে এসব অভিযোগের বিষয়ে চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। পাশাপাশি গুমের শিকার ও ভুক্তভোগীদের নিয়ে কোনো ধরনের তামাশা বা বিদ্রূপ না করার আহ্বান জানান।

এ ছাড়া আওয়ামী লীগের ছত্রছায়ায় কুমিল্লায় আসিফ আকবরের একটি বাংলা রেস্টুরেন্ট ভালো চলছিল বলেও অভিযোগ করেন তারেক রহমান। বর্তমানে আসিফ আকবর নিজেকে বড় ভারতবিরোধী হিসেবে উপস্থাপন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে আসিফ আকবরের মতো ব্যক্তিদের ভূমিকা প্রসঙ্গে ক্রিকেটের প্রসঙ্গ টানেন আমজনতার দলের এই নেতা। তাঁর অভিযোগ, তাঁদের মতো ব্যক্তিদের কারণেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলতে পারেনি। আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বয়কট করার ঘটনার পর বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে তারেক রহমানের করা এসব অভিযোগের বিষয়ে আসিফ আকবরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493