বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
রাজনীতি

১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক:

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারের প্রতি অতীতের রাজনৈতিক নির্যাতনের ইতিহাস স্মরণ রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের শাসনধারার প্রতিফলন দেখা যাচ্ছে

শফিকুর রহমান বলেন, আমরা তো নতুন কিছুই দেখছি না। আগের ফ্যাসিস্ট যা করে গেছে, এখন হুবহু ফটোকপি আপনারা করছেন। বিরোধী দলের ওপর দমন-পীড়ন আপনারাও আগের মতোই করছেন।

তিনি দাবি করেন, দেশের বিপুলসংখ্যক মানুষের মতামত যথাযথ গুরুত্ব পাচ্ছে না। তাঁর ভাষায়, ৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করছেন? ১৯৭০ সালের নির্বাচনের ফল অগ্রাহ্য করার পরিণতিতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল।

বক্তব্যে অতীতের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ১৯৯৬ সালের নির্বাচন নিয়ে মাঝেমধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়। অথচ ১৯৯১ সালে আমাদের নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাঁর অভিযোগ, সাংবিধানিকভাবে নিরপেক্ষ থাকার কথা থাকলেও নির্বাচন কমিশনে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হয়েছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493