বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনা-৫ আসনের এমপি আলী আসগার লবির সহধর্মিণীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

খুলনা প্রতিনিধি:

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি ও তার সহধর্মিণীর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আসর নামাজ শেষে ডুমুরিয়া মডেল মসজিদে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি অসুস্থ সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি ও তার সহধর্মিণীর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বর্তমানে তারা দুজনই দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা বিএনপি নেতা জিএম মিজানুর রহমান লিটন এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আলমগীর হোসেন।

এ ছাড়া বিএনপি নেতা ও ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জহুরুল হক, বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু, আবদুল মজিদ জোয়ারদার, এফএম গোলাম সরোয়ার, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম শাহেদুজ্জামান বাবু, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, বিএনপি নেতা মাস্টার নজরুল ইসলাম, আমিনুর রহমান আকুঞ্জী, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, বিএনপি নেতা গাজী আতিয়ার রহমান, আরশাব হোসেন, রজব আলী বাওয়ালী ও আবু হাসান খান উপস্থিত ছিলেন।

মাহফিলে আরও অংশ নেন ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান, ওলামা দল নেতা বেলায়েত হোসেন ও মাওলানা আব্দুস সালাম আল আজাদ, স্বেচ্ছাসেবক দলনেতা শেখ হাবিবুর রহমান, শ্রমিক নেতা আবু বক্কার মোল্যা ও জসিম উদ্দিন শেখ এবং যুবনেতা আনোয়ার হোসেন ও নুরুজ্জামান গাজীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493