বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, মহানগর নেতাদের নিন্দা

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।

শনিবার (২৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে মহানগর বিএনপির নেতারা বলেন, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে অতর্কিতভাবে কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। তাদের অভিযোগ, হামলার মাধ্যমে এলাকায় ভীতি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে নেতারা দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের ভাষ্য, আওয়ামী লীগের ‘দোসর’ ও ‘গুপ্তরা’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং খুলনার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই হামলাকে তারা সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন।

বিএনপি নেতারা বলেন, ককটেল হামলা চালিয়ে খুলনা মহানগর বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে মহানগর বিএনপির নেতাকর্মীরা কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবেন।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ থানা বিএনপির নেতারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493