স্টাফ রিপোর্টারঃ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা মহানগর শাখার প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের খুলনা আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান মুন্না’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বিশেষ অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী সংগঠনের সহ-সভাপতি মনির আহমেদ মুন্না।
নবগঠিত নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা, পরামর্শ ও বাস্তবায়নের জন্য নানারকম কর্মসূচি সাংগঠনিক সভায় আলোচনা করা হয়।
সভায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও গাড়ী চালকদের মাঝে ট্রাফিক আইন স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে মেনে চলাচলের সচেতনতামূলক ক্যাম্পেইনের ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আক্ষেপ নিয়ে নিসচা নেতৃবৃন্দ বলেন, খুলনা শহরের ফুটপাতগুলোর বেশির ভাগই নানাভাবে দখলে চলে গেছে। নিরাপদে হাঁটার এই জায়গাটুকু আর পথচারীদের অধিকারে নেই। ঝুঁকি নিয়ে তাই রাস্তা দিয়ে চলতে-ফিরতে হচ্ছে আমাদের। এর মধ্যে আবার ইজিবাইকের অসহনীয় যানজট নগরবাসীকে প্রতিদিন ভোগান্তি দিচ্ছে। এব্যাপারে সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগেকে বাস্তবমুখী ও যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় সভা থেকে।
প্রথম সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. জাকির হোসেন জমাদ্দার, সহ-সাধারণ সম্পাদক কাজী রাসেল, মো. শামীম হোসেন, মো. আবু মুছা, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক নাফিস ইকবাল, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল ইসলাম গাজী, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি, যুব বিষয়ক সম্পাদক ইউসা জহীর, কার্যনির্বাহী সদস্য শেখ মাহামুদ হাসান সোহেল, মো. ইবাদুল ইসলাম জনি, মো. আব্দুল্লাহ হেল শাফি, মনিরুল ইসলাম সাগর, মো. রবিউল ইসলাম তনু, তানজীম আহমেদ, মো. জহির রায়হান, সৈয়দা সাদিয়া নার্গিস, শেখ সোহাগ, মো. শাহ নেওয়াজ, হাবিবুল্লাহ বাহার, আসিফ খান, জান্নাতুল ফেরদৌস সুমা, সাধারণ সদস্য আজাদুল কবির খান, ভীষ্মদেব মন্ডল, ওহিদুল ইসলাম সিদ্দিকী, মো. বশির তরফদার, মফিদুল ইসলাম, মেহেদী হাসান ইমন, মো. নাওয়ফি ইসলাম নাঈম, মো. শফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম শান্ত, খোরশেদ জাহান রানা প্রমুখ।
সভা শেষে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

