বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনা-৫ আসনের এমপি আলী আসগর লবি ও স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া

খুলনা প্রতিনিধি:

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মো. আলী আসগর লবি ও তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বাদ আসর শিরোমণি বিএনপি কার্যালয়ে ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. হাদিউজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ শেখ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা হারুন আর রশিদ, মো. মতিউর রহমান, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ মো. রেজাউল হক, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোহাম্মদ লিমন মোল্লা, মোল্লা সোহাগ হোসেন, সজীব হোসাইন, সাগর ভূঁইয়া, আলাউদ্দিন শেখ, পলাশ শেখ, আবুল কালাম আজাদ, সবুজ শেখ, রবিউল ইসলাম, নিজাম উদ্দিন, রিয়াজুল ইসলাম, মাহবুব হোসেন, হাবিবুর রহমান সবুজ, আসাদুল ইসলাম শুকুর, মোহাম্মদ মুসা, নুরুজ্জামান আকুঞ্জি, শফিকুল ইসলাম ও আল আমিন সিকদারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা সংসদ সদস্য মো. আলী আসগর লবি ও তাঁর সহধর্মিণীর দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তাঁদের সুস্থতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল জব্বার।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493