বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

সোনাডাঙ্গা থানায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি উদ্বোধন

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সম্মানিত আমীর এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান (নাঈম)।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা: আবুল খায়ের ২০নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর,আবুল কালাম আযাদ ১৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর
মুজাহিদুল ইসলাম সভাপতি ইসলামী ছাত্রশিবির সিদ্দিকীয়া মাদ্রাসা,,মোঃ নাইমুর রহমান সেক্রেটারি ইসলামী ছাত্রশিবির সিদ্দিকীয়া মাদ্রাসা,গাজি হারুন অর রশিদ সভাপতি ২৫নং ওয়ার্ড শ্রমিককল্যাণ ফেডারেশন,মোঃ রুস্তম আলী ২৫নং ওয়ার্ড সেক্রেটারি,জাকিরুল ইসলাম সহসভাপতি শ্রমিককল্যাণ ফেডারেশন ২৫নং ওয়ার্ড,গোলাম রাব্বি সভাপতি ২৫নং ওয়ার্ড যুব বিভাগ,স্থানীয় জামায়াত নেতা মোঃ খাইরুল ইসলাম,শেখ জসিম,মীর খাইরুল,মনিরুল ইসলাম,হাবিবুল ইসলাম,ডাক্তার আলমগীর

উদ্বোধনের পর, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশকী জননের স্থানগুলি চিহ্নিত করে পরিষ্কার করার জন্য উৎসাহিত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি প্রচেষ্টার সমন্বয়ের ওপর জোর দেন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493